খালেদা জিয়া শোকে পাথর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় হওয়াতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোকে পাথর হয়ে গেছেন।আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বর্ধিত সভায় মতিয়া চৌধুরী এ কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে ও বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি উপলক্ষে এ সভা হয়।

কাল বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে এ মানববন্ধন করা হবে। রাজধানীতে মানববন্ধন হবে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত।মতিয়া চৌধুরী বলেন, তাড়াহুড়ো করে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়নি। বিচার বিভাগ কারও অঙ্গুলি নির্দেশে বা কারও ইশারায় এই যুদ্ধাপরাধের বিচারের রায় দেননি। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি এখন ঘোমটা খুলে মাঠে নেমে গেছে। একটি মাত্র রায়ই শেষ নয়, সব যুদ্ধাপরাধীর বিচার হবে।’ বিএনপিই একমাত্র দল, যারা যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে অভিনন্দন জানাতে পারেনি উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমি বিএনপির ভূমিকায় বিস্মিত হয়েছি। পুরো দেশের জনগণ যখন রায়ের পর আনন্দ প্রকাশ করেছে, একমাত্র বিএনপির নেতারা এতে খুশি হতে পারেননি। তাঁরা একাত্তরের ঘাতকদের চেয়ে খারাপ। লজ্জা লাগে, বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও রায়ের পর বাংলার জনগণকে অভিনন্দন জানালেন না।’ বাসস।