খালেদা জিয়ার ঘোষণা জামায়াতের অঙ্গসংগঠনের মতো: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, খালেদা জিয়ার গতকালের ঘোষণা জামায়াতের অঙ্গসংগঠনের মতো। তিনি রাষ্ট্রের স্বার্থে জামায়াত-শিবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মানুষ হত্যা করে, ঘরবাড়ি পুড়িয়ে, রেলপথ উপড়ে অতীতে কেউ রক্ষা পায়নি; ভবিষ্যতেও পাবে না। এ কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের শামিল, যা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কোনো দিন পার পায়নি।সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, জামায়াত-শিবিরের অপরাধের সঙ্গে ধর্মকে মিলিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। তিনি নতুন প্রজন্ম ও স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের নৈরাজ্য মোকাবিলার আহ্বান জানান। বাসস।