খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয়ে রায় ১৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। ১৩ অক্টোবর এ বিষয়ে রায় দেওয়া হবে। আজ বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। সরকার গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন। আজ এ রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট রায়ের এ দিন ধার্য করেন।