প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ওরফে ডিউককে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইন এ আদেন দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিউককে আদালতে হাজির করে ২১ আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহূত গ্রেনেডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। পরে আদালত চার দিন মঞ্জুর করেন।গতকাল বুধবার এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডিউককে সিআইডি দপ্তরে ডাকা হয়। পরে রাতেই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে সিআইডি ডিউকের পাসপোর্ট জব্দ করে।খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ডিউক তাঁর একান্ত সচিব হিসেবে কাজ করতেন।