খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। আজ বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় সৌজন্য সাক্ষাতে প্রায় পৌনে দুই ঘণ্টা কথা বলেন তাঁরা।জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলো ডটকমকে বলেন, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন।সূত্র জানায়, রাত আটটায় মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাসভবনে যান। পৌনে ১০টায় তিনি বের হন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দুই কর্মকর্তা ছিলেন।