প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের করা আবেদনের ওপর শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। আজ বেলা একটায় বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি আব্দুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন। ২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা থানায় খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সাতজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন।