খালেদা জিয়া কাল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। কাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়াসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।প্রসঙ্গত, আজ মন্ত্রিপরিষদের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার দাবিতে আন্দোলন করে আসছে।