খালেদা জিয়া চীনে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ দিনের সফরে ১৮ ডিসেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চীনের সেন্ট্রাল কমিটি অব কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে তিনি চীন সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ১৯-২১ ডিসেম্বর সেন্ট্রাল কমিটি অব কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্মেলনে অংশ নেবেন। আজ শুক্রবার খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য জানান। মারুফ কামাল খান জানান, এ সফরে খালেদা জিয়া চীন সরকার ও সিপিসির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হবেন। আলোচনায় বিএনপি ও সিপিসির মধ্যকার সম্পর্কোন্নয়ন, দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো স্থান পাবে। এ ছাড়াও তিনি প্রবাসী দলীয় নেতা-কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। খালেদা জিয়া ২৩ ডিসেম্বর দেশে ফিরবেন।—ইউএনবি