খালেদা জিয়া জামায়াত-শিবিরকে লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান অভিযোগ করেছেন, খালেদা জিয়া জামায়াত-শিবিরকে লেলিয়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে চান।সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আজ শুক্রবার বেলা একটার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রীর অভিযোগ, দেশ যখন একবিংশ শতাব্দীর উন্নয়নের ধারায় এগিয়ে চলছে ঠিক তখনই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানি প্রেতাত্মারা সারা দেশে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায় তারা।প্রতিমন্ত্রী এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াসেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অংশ নেন।