খালেদা জিয়া নিউজার্সির সিনেটে সম্মানিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের নিউজার্সির সিনেট ‘গণতন্ত্রের যোদ্ধা’ বলে অভিহিত করে সম্মানিত করেছে। গতকাল সোমবার খালেদা জিয়ার সম্মানে রাজ্য সিনেটের এক বিশেষ অধিবেশন ডাকা হয়। খবর ইউএনবির।বিশেষ এ সিনেট অধিবেশনে খালেদা জিয়া অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় বিরোধীদলীয় নেতা বলেন, স্বাধীনতার তিন বছরের মাথায় তত্কালীন শাসকগোষ্ঠী দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। ১৯৭৯ সালে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা পুনরুজ্জীবিত করেন।এদিন নিউজার্সির সিনেট খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ অভিহিত করে একটি প্রস্তাব পাস করে। সিনেটের প্রধান স্টিফের সুইনে ওই প্রস্তাব খালেদা জিয়াকে হস্তান্তর করেন। বিএনপির সহসভাপতি শমসের মবীন চৌধুরী জানান, নিউজার্সির সিনেট থেকে বিদেশি কোনো ব্যক্তিত্বকে এ ধরনের সম্মাননা দেওয়ার ঘটনা এটাই প্রথম।