খালেদা জিয়া মদিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার মদিনার মসজিদে নববিতে হাজার হাজার মুসল্লির সঙ্গে আসরের নামাজ আদায় করেন বলে ইউএনবি জানিয়েছে।আজ এই মসজিদে খালেদা জিয়া ইফতার করবেন এবং জামায়াতে মাগরিব, এশা ও তারাবির নামাজ পড়বেন।তারাবির নামাজের পর খালেদা জিয়া মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।মদিনায় তিন দিন অবস্থান করার পর মক্কায় পবিত্র ওমরাহ পালনের জন্য যাবেন।সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সন্ধ্যায় জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জতিক বিমানবন্দরে পৌঁছেন। পরে সেখান থেকে মদিনায় যান। রাজকীয় প্রধান প্রোটোকল কর্মকর্তা আহমেদ আবু জাফর মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে মদিনা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান।মদিনা বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে খালেদা জিয়াকে দ্বার আল-ইমান ইন্টার কন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়।খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, বিরোধীদলীয় নেত্রীর উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহযোগী শিমুল বিশ্বাস এবং ব্যক্তিগত সচিব এ এস এম সালেহ আহমেদ।