খালেদা জিয়া মদিনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার সেখানকার স্থানীয় সময় ভোরে হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় গিয়েছেন।খালেদা জিয়া মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজের পর তিনি হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন বলে জানা গেছে।কাল বুধবার তিনি মক্কায় ওমরা পালন করবেন।খালেদা জিয়া ২০ মার্চ চিকিত্সার জন্য সৌদি আরবে যান। কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। ইউএনবি।