খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় কুটচাল চালছেন: তাজুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করছে, ঠিক তখই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় নানা কুটচাল চালছেন।আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধিস্থলের সংস্কারকাজ ও নবনির্মিত বিশ্রামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বিদ্যুত্ সরবরাহ বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নায্যমূল্যে কৃষকদের মধ্যে সার বিতরণ, ডিজেলসহ নানা কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। খালেদা জিয়া ও বিএনপি জনগণের দুঃখ-দুর্দশায় মাথা না ঘামিয়ে ক্যানটনমেন্টের বাড়ি রক্ষা ও দুর্নীতিগ্রস্ত দুই ছেলেকে বিচারের হাত থেকে বাঁচাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবেই আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্য সিরাজগঞ্জে ধ্বংসাত্মক ঘটনা সংঘটিত করেছে।প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য রাতদিন কাজ করছে। অথচ তাঁরা নিজেরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। আসলে শেখ হাসিনার রাজনীতি ত্যাগের, আর তাঁদের রাজনীতি ভোগ ও বিলাসের।এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, স্থানীয় সাংসদ ও পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মুর্শেদ খান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডগোপী দাস, গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেল বাবু ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী জামাল আবু নাছের উপস্থিত ছিলেন।