খালেদা জিয়া সংবিধান, গণতন্ত্র ও আদালতের রায় মানেন না: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদে যান না। তিনি সংবিধান ও গণতন্ত্র মানেন না। আদালতের রায় মানেন না। তিনি হরতাল না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থান সংসদে এসে তুলে ধরতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, সংসদই সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংসদে না এসে বিরোধী দল হরতাল দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। তাদের এ তত্পরতা গণতন্ত্র ও সংবিধানের জন্য হুমকি।