খালেদা জিয়া সাদা টাকাই সাদা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কালো টাকা নয়, সাদা টাকাই সাদা করেছেন। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান। খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন বলে গতকাল রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের করা মন্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।