খালেদা জিয়া স্বাধীনতার পক্ষের নন: নৌমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাধীনতার পক্ষের লোক নন। তিনি ‘পাক হানাদার বাহিনী’ বলতে কোনো শব্দ তাঁর জীবনে উচ্চারণ করেননি। আজ রোববার সকালে ‘মাদারীপুর-চরমুগরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ নৌপথ খনন’ প্রকল্পের আওতায় লোয়ার কুমার নদী খনন কাজ উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশে এখন সরকারি যে কয়টি ড্রেজার আছে তা দিয়ে দেশের সুুদীর্ঘ নৌপথ খনন সম্ভব নয়। এ কারণে বেসরকারি সেক্টরকে খননে অন্তর্ভুক্ত করা হয়েছে।বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে প্রায় ১৪৮ কোটি টাকা ব্যয়ে এই নদী খনন প্রকল্পের কাজ প্রথম ধাপে এ বছরের প্রথম দিকে শুরু হয়। আজ উদ্বোধন করা হয় দ্বিতীয় পর্বের কাজ। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর-উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন প্রমুখ।