খালেদা জিয়াই বিষধর সাপ পুষছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খালেদা জিয়া বিষধর সাপ পুষছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। আজ বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী এ মন্তব্য করেন।এর আগে সকালে রাজধানীর গাবতলীতে এক পথসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, ‘বিষধর সাপকে বিশ্বাস করা যায়, তবু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।’এর জবাবে সাজেদা চৌধুরী বলেন, ‘সাপ উনি (খালেদা) চেনেন ভালো। জাতে জাত চেনে। এক সাপ আরেক সাপকেও চেনে। আমরা সাপ হতে পারি না। আমরা একাত্তরে সাপের হাত থেকে মানুষকে বাঁচাইছি।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া বিষধর সাপ পালছেন। এই সাপের কামড়েই একদিন তাঁর বিপদ হবে।’মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাজেদা চৌধুরী। তিনি বলেন, ‘জিয়া গিয়েছিল যুদ্ধে, উনি তো যান নাই। জিয়ার নামে উনি রাজনীতি করছেন। অথচ জিয়া বারবার তাঁকে যুদ্ধে আসতে বললেও কেন উনি আসেননি? সেই সময় তিনি আরামে ছিলেন।’ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর কবির নানক, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সভা পরিচালনা করেন।