খালেদা জিয়াকে অবস্থান স্পস্ট করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। হেফাজতের দাবিগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো খালেদা জিয়াকে অবস্থান জানানোর কথা জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী নিজের ও দলের অবস্থান বলে দিয়েছেন। বিরোধীদলীয় নেত্রীর কাছ থেকেও তাঁর ও দলের অবস্থান সম্পর্কে জানতে চাই।’সরকারকে শাহবাগের গণজাগরণ মঞ্চকে সহযোগিতার কথা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগের উচিত শাহবাগে গণজাগরণ মঞ্চে অংশ নেওয়া, বন্ধ করা নয়।ডা. এস এ মালেক বলেন, হেফাজতে ইসলাম ১৩ দফা দাবির মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান নয়, উগ্র মৌলবাদী তালেবান রাষ্ট্র বানাতে চাইছে।সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন: বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন।