খালেদা জিয়াকে আদালতের রায় মানতে হবে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আদালত খালেদা জিয়াকে এক মাসের সময় দিয়েছেন। এখন উনি (খালেদা জিয়া) তা বাড়ানোর আবেদন করেছেন কি না, তা দেখতে হবে। যদি আবেদন না করে থাকেন, তা হলে এটা আর বাড়ানো হয়নি। আদালত যে আদেশ দিয়েছেন, তা মানতে হবে।’আজ রাজধানীর একটি হোটেলে মানবাধিকার বিষয়ে এক আঞ্চলিক সেমিনার শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। দেখতে হবে, তারা (খালেদা জিয়ার আইনজীবীরা) আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়েছেন কি না। শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আমাকে বলেছেন, তাঁরা (খালেদা জিয়ার আইনজীবীরা) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের রায়ের বিষয়ে কোনো স্থগিতাদেশ চাননি। আর আদালতও কোনো স্থগিতাদেশ দেননি।’