খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসে মইনুল সড়কের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।খোন্দকার দেলোয়ার বলেন, ‘খালেদা জিয়া বাড়ি ছাড়ছেন না। যদি তিনি ছাড়তেন তবে সর্বোচ্চ আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতেন না। সরকার জনগণকে বিভ্রান্ত করতে তাঁর বাড়ি র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের দিয়ে ঘেরাও করে রেখেছে।’ তিনি খালেদা জিয়ার বাড়ির আশপাশ থেকে পুলিশ ও র্যাব প্রত্যাহারের দাবি জানান।মহাসচিবের অভিযোগ, ‘সরকার খালেদা জিয়াকে কেবল গৃহবন্দীই করেনি। তাঁর বাড়ির অন্য লোকজনকে আটক করে নিয়ে গেছে।’