খালেদা জিয়াকে দল থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে সরকার : বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে ওমরাহ পালন শেষে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর তাঁকে স্বাগত জানাতে যাওয়া নেতাকর্মীদের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকতে না দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ শুক্রবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি'র দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকারের এ ধরনের আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক। বিরোধী দলীয় নেত্রীকে দলের নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে সরকার এ ধরনের ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নয় দিনের সৌদি আরব সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। তিনি সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালনের জন্য গত ৩০ আগস্ট সৌদি আরব যান।