খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে তাঁর ব্যক্তিগত সহকারী সালেহ আহমেদের কাছে নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খবর বাসস।