খালেদা জিয়াকে স্পিকারের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ মাস পর সংসদে আসায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদে বিরোধী দল ফেরার পর তিনি এ অভিনন্দন জানান।স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আপনার আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আপনাকে সংসদে দেখলেই আমার ভালো লাগে। আশা করি, আপনাদের আগমনে সংসদ আরও বেশি কার্যকর ও অর্থবহ হবে।’খালেদা জিয়া তাঁর বক্তব্যের একপর্যায়ে বলেন, বিরোধী দল সংসদে এলে তাদের কথা বলতে দেওয়া হয় না।তখন বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আপনি এ পর্যন্ত পাঁচ দিন এসেছেন। এ পাঁচ দিনে আপনি দুই ঘণ্টা ১৮ মিনিট কথা বলেছেন। আমি কোনো বাধা দেইনি। আমি চাই, আপনি প্রতিদিনই আসেন। প্রতিদিন এসে কথা বলেন। আমি তো আপনার অপেক্ষায় ছিলাম।’খালেদা জিয়া তাঁর বক্তব্যের একপর্যায়ে অভিযোগ করেন, এই সংসদের প্রতি সরকারি দলের সাংসদদের আগ্রহ নেই। কোরামের অভাবে এক দিন অধিবেশন মুলতবি করতে হয়েছিল।এ সময় স্পিকার বলেন, ‘আপনি আসার জন্যই তো আজকে হাউস ভরা। আপনি সব সময় আসবেন। দেখবেন হাউস ভরা।’