খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে। এটা তিনি হাওয়ার ওপর বলেননি বলে উল্লেখ করেন।একটি বিদেশি অনলাইন পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার জীবন বিপন্ন। খালেদা জিয়া বেঁচে থাকলে এ দেশে অন্যদের আধিপত্য বিস্তার করা কঠিন হবে বলে তিনি দাবি করেন।খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল এ আলোচনা সভার আয়োজন করে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তিনি (মির্জা ফখরুল) খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন।’এ প্রসঙ্গে অর্থমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে বলবেন, কোন কথাটা অসত্য বলেছি। আপনি পুঁজিবাজার ধ্বংস করেছেন। পদ্মা সেতুর দুর্নীতির প্রশ্ন ওঠার পর আপনি এমনভাবে বলেছিলেন, এটা কোনো সমস্যাই না। এখন আবার দূত পাঠাচ্ছেন। তার পরও শেষ রক্ষা হচ্ছে না।’অর্থমন্ত্রী কেন তাঁর দায়িত্ব পালন করছেন—এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, আপনার নৈতিক দায়িত্ব পদত্যাগ করা।এ সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির চাপেই বাংলাদেশ নিমজ্জিত হওয়ার উপক্রম হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা এতে নেতৃত্ব দিচ্ছেন।গ্রামীণ ব্যাংক সংশোধন আইনের সমালোচনা করে তিনি বলেন, গ্রামীণ ব্যাংককেও সোনালী ব্যাংকের পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, উপাচার্য ছাত্রদলকে সাক্ষাতের সময় দিয়ে তাঁদের নির্যাতনের শিকার করেছেন। তিনি ছাত্রদের সহাবস্থানের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেননি। তাঁর উচিত পদত্যাগ করা।