খালেদা জিয়ার ইমেজ শূন্যের কোঠায়: আইন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাড়ির ঘটনা নিয়ে সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার ইমেজ শূন্যের কোঠায় নেমে গেছে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার বাড়ি নিয়ে বিভিন্ন দাবির মধ্য দিয়ে অনেক কিছুই সাধারণ মানুষ জানতে পেরেছে। এ নিয়ে বিভিন্ন নাটক হয়েছে। এখন আবার নতুন নাটক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।