খালেদা জিয়ার গুলশানের কার্যালয় লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় লক্ষ্য করে গতকাল রোববার রাতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। খালেদা জিয়াসহ দলের অনেক কেন্দ্রীয় নেতা তখন সেখানে ছিলেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গুলশান কার্যালয়ের কর্মকর্তা শাহিরুল কবির খান ও হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গুলি ছোড়েন।দলীয় সূত্র জানায়, রাতে সেখানে ১৮-দলীয় জোটের বৈঠক হয়। বৈঠকের পরও অনেক নেতা কার্যালয়ে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলির খবর শুনে কার্যালয়ে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা গণতন্ত্রের ওপর আঘাত। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারেনি।’গুলশান থানার ওসি রফিকুল ইসলাম রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে তা খতিয়ে দেখছি।’