খালেদা জিয়ার জনসভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের জনসভা স্থগিত করা হয়েছে। ২৯ সেপ্টেম্বরের ওই জনসভায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা ছিল।আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে অনিবার্য কারণে জনসভা স্থগিত করার কথা বলা হয়েছে। তবে দলের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দারের মৃত্যুতে শোক কর্মসূচির কারণে ওই জনসভা স্থগিত করা হয়েছে।