খালেদা জিয়ার জন্মদিন পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।ওমরাহ পালনের উদ্দেশ্যে খালেদা জিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাই অন্যবারের মতো এবার আর কেক কেটে তিনি জন্মদিন উদযাপন করতে পারছেন না।