খালেদা জিয়ার প্রেস সচিবের ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের ছেলে রিশাদ খান ও ফয়সাল নামের এক যুবককেও পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের সদস্য বলে পুলিশ জানায়। তবে গ্রেপ্তার হওয়া দুজনই বিষয়টি অস্বীকার করেছেন।মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, আজ সোমবার ভোর সোয়া চারটার দিকে হিযবুত তাহরীরের ১৬টি পোস্টারসহ তাঁদের মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে আটক করা হয়। পরে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।