খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে।খালেদা জিয়ার উপস্থিতিতে গতকাল রোববার এ দুই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে হাজির হননি। আদালতে তাঁর পক্ষে সময়ের আবেদনে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন চলছে। বিরোধীদলীয় নেতা জাতীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারবেন না। এ জন্য সময়ের প্রয়োজন।শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।খালেদা জিয়া চিকি ৎ সার জন্য গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। গত বছরের ১৬ জানুয়ারি ওই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। চারজনের মধ্যে দুজন জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান গতকাল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।২০০৮ সালের ৩ জুলাই দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলার এক আসামি তারেক রহমান উচ্চ আদালতের আদেশ নিয়ে চিকি ৎ সার জন্য লন্ডনে আছেন। অন্য আসামিরা হলেন কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। তাঁদের মধ্যে প্রথম দুজন জামিনে আছেন। অন্য দুজন পলাতক।