খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক হারুন-অর রশীদ বাদী হয়ে আজ সোমবার বিকেলে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৫।খালেদা জিয়া ছাড়া এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না (হারিছ চৌধুরীর একান্ত সচিব; বর্তমানে বিআইডব্লিউটিএ কর্মরত), মনিরুল ইসলাম খান, (ঢাকা সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব)।মামলায় ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি দেখিয়ে সাত কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০০৫ সালের ৯ জানুয়ারি থেকে ১৯ জানয়ারি পর্যন্ত এ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখা থেকে এ টাকা আত্মসাৎ করা হয়।তেজগাঁও থানায় পরিদর্শক (তদন্ত) নুরে আজম মিয়া প্রথম আলোকে এসব তথ্য জানান।