অবৈধ উ ৎ স থেকে অর্থ সংগ্রহ এবং তা দাতব্য কাজে ব্যবহার না করার অভিযোগ অপর তিন আসামি হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খানসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ।খালেদা জিয়া ছাড়া এই মামলায় অপর তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিওটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান।মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ উ ৎ স থেকে অর্থ সংগ্রহ, কাকরাইলে জনৈক সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনায় অনিয়ম এবং ট্রাস্টের নামে জমির নামজারি না করার অভিযোগ আনা হয়েছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার বিরুদ্ধে এটি প্রথম মামলা। এর আগে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা করেছিল। সেগুলো হলো নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়া কয়লা খনি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা। প্রথম তিনটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে। শেষের মামলাটি বিচারাধীন।দুদকের গতকালের মামলায় বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ‘শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করেন। ওই সময়ের সেনানিবাসের বাসার ঠিকানা ট্রাস্টের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়। ট্রাস্টের প্রথম ট্রাস্টি খালেদা জিয়া নিজে এবং ট্রাস্টের সদস্য দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান। এই ট্রাস্টের নামে ২০০৫ সালের ৯ জানুয়ারি তেজগাঁওয়ে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন খালেদা জিয়া। এই হিসাব খোলার পর প্রধানমন্ত্রীর দাপ্তরিক ক্ষমতার প্রভাবে বিভিন্ন অবৈধ উ ৎ স থেকে অর্থ সংগ্রহ ও জমা করা হয়। কিন্তু প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর থেকে ওই ট্রাস্টের নামে কোনো ধরনের কার্যক্রম বা লেনদেন করেননি সাবেক প্রধানমন্ত্রী।অবৈধ হিসাব ১: ২০০৫ সালের ১৬ জানুয়ারি ধানমন্ডির শাহজালাল ব্যাংক থেকে মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের নামে পাঁচটি পে-অর্ডারের মাধ্যমে মোট এক কোটি ৩৫ লাখ টাকা ট্রাস্টের হিসাবে জমা করা হয়। মেট্রো মেকারসের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জাহাঙ্গীর দুদকের তদন্ত কমিটির কাছে জানান, তিনি বা তাঁর প্রতিষ্ঠানের তহবিল থেকে ওই ট্রাস্টের নামে কোনো টাকা দান করা হয়নি। তবে মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম পাঁচটি পে-অর্ডার করার জন্য ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। মনিরুল ইসলাম খান দুদককে জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ওই টাকা পে-অর্ডারের মাধ্যমে পাঠানোর জন্য দিয়েছিলেন।অবৈধ হিসাব ২: হারিছ চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম একই মাসের ১৮ তারিখে ২৭ লাখ টাকাসহ বিভিন্ন তারিখে প্রচুর নগদ অর্থ জমা করেন। এ বিষয়ে জিয়াউল ইসলাম দুদককে জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের নির্দেশে তিনি ট্রাস্টের নামে এসব অর্থ জমা করেন।অবৈধ হিসাব ৩: একই মাসের ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত তারেক রহমান, প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন নেতার হিসাব থেকে প্রায় ছয় কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা তুলে সোনালী ব্যাংকে ট্রাস্টের নামে জমা দেওয়া হয়। এ বিষয়ে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চারবার চিঠি দেওয়া হলেও খালেদা জিয়া কোনো জবাব দেননি।অবৈধ হিসাব ৪: খালেদা জিয়া নিজে একই মাসের ১৯ তারিখে ট্রাস্টের হিসাবে চেকের মাধ্যমে সাড়ে সাত কোটি টাকা ও ২৭ লাখ টাকা জমা করেন। পরে ওই তহবিল থেকে ছয় কোটি ৫২ লাখ সাত হাজার টাকা জমি কেনা বাবদ সুরাইয়া খানমের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাবে জমা করা হয়। পরে আরও এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা সুরাইয়া খানমের কাছে পে-অর্ডারের মাধ্যমে পাঠান খালেদা জিয়া। কিন্তু কেন তাঁকে এই অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে, তার কোনো ব্যাখ্যা দুদকের তদন্ত কমিটির কাছে দিতে পারেননি সুরাইয়া খানম।জমি কেনা: ট্রাস্টের অর্থ কোনো ধরনের দাতব্য কাজে ব্যয় করার প্রমাণ মেলেনি। তবে ছয় কোটি ৫২ লাখ সাত হাজার টাকা ব্যয়ে কাকরাইলে ৪২ কাঠা জমি কেনা হয়। এ ছাড়া ওই জমিতে আধা পাকা ঘরের দাম হিসেবে আরও তিন লাখ টাকা জমির মালিক সুরাইয়া খানমকে দেওয়া হয়। কিন্তু ট্রাস্টের নামে ওই জমির নামজারি বা কোনো ধরনের খাজনা/কর এখনো পরিশোধ করা হয়নি।দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের নামে এক কোটি ৩৫ লাখ টাকা, জিয়াউল ইসলামের নামে নগদ ২৭ লাখ টাকা এবং বিএনপির বিভিন্ন নেতার হিসাব বা তহবিল থেকে ছয় কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা ট্রাস্টে জমা করা হয়। কিন্তু বিএনপির নেতাদের টাকা ছাড়া অন্য কোনো টাকার বৈধ উ ৎ সের প্রমাণ মেলেনি।