খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে সহিংস ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা। খবর: ইউএনবির।একই সঙ্গে ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলা থেকে সহাস্রাধিক নিরপরাধ এলাকাবাসীর নাম প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আজ রোববার সংসদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এতে নেতৃত্ব দেন। নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোশাররফ হোসাইন, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, জয়নাল আবদীন, আশরাফুদ্দিন নিজান, মোজাহার আলী প্রধান, লুত্ফর রহমান, হারুন-অর-রশীদ প্রমুখ।