প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে ২১ আগস্ট গেনেড হামলার মামলায় আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।দুই দিনের রিমান্ড শেষে আজ শনিবার ডিউককে আদালতে হাজির করে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। মহানগর হাকিম কামরুন নাহার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে ডিউককে তিন দফায় রিমান্ডে নেওয়া হলো।ডিউকের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ডের বাতিল চেয়ে আদালতে বলেন, ইতিপূর্বে ডিউককে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তি নেই।সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, স্বীকারোক্তি আদায়ের জন্য ডিউককে রিমান্ডে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।