খালেদা জিয়ার সংবাদ সম্মেলন এক দিন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন এক দিন পিছিয়ে আগামী রোববার বেলা সাড়ে তিনটায় নেওয়া হয়েছে। ওই দিন বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ফলাফলের ওপর বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করতে আগামীকাল শনিবার ওই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। আজ শুক্রবার রাতে খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলন ডেকেছেন। এ কারণে বিএনপির সংবাদ সম্মেলন এক দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।