খালেদা জিয়ার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালা মারিয়া মারতা ওচি আজ বুধবার বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এ বৈঠক শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চলে। এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি শমশের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।—বাসস