খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার রাতে ব্রিটেনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটেনের সরকারদলীয় এমপি তবিয়াছ এলউড প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসের।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বাসসকে জানান, প্রতিনিধিদলে জেমস ডেনিয়েল এন্ডারসন উপস্থিত ছিলেন এবং তিনি মূলত একজন গবেষক। প্রায় এক ঘণ্টা স্থায়ী এ বৈঠক রাত সাড়ে আটটায় শুরু হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এর আগে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আশরাফ কোরেশি বিদায়ী সাক্ষাৎ করেন।বৈঠকে উপস্থিত শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।