খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে জটিলতা গত বছরের অন্যতম আলোচিত বিষয়। বাড়ির মালিকানার বিষয়টি শেষ পর্যন্ত আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। আদালতে কীভাবে বাদীপক্ষকে মোকাবিলা করতে হবে, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন বিএনপির আইনজীবীরা। শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ে বাড়িটি ছাড়তে হয় বিরোধীদলীয় নেত্রীকে। তবে খালেদা জিয়াকে যেভাবে তাঁর সেনানিবাসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে, অধিকাংশ উত্তরদাতা তা পছন্দ করেননি। তাঁকে বাড়িছাড়া করার বিষয়টি সমর্থন করেন কি না জানতে চাইলে এর বিরুদ্ধে মত দিয়েছেন ৬১ শতাংশ এবং সমর্থন করেছেন ৩৭ শতাংশ উত্তরদাতা। কিন্তু বাড়ি ছাড়ার ইস্যু নিয়ে বিরোধী দলের হরতাল কর্মসূচিকে সমর্থন করেননি তার চেয়ে বেশিসংখ্যক নাগরিক। ২৪ শতাংশ উত্তরদাতা হরতালকে সমর্থন করলেও ৭৫ শতাংশই এর বিরোধিতা করেন।