খালেদা জিয়ার ‘সংবিধান ছুড়ে ফেলার’ বক্তব্য রাষ্ট্রবিরোধী: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবিধান ছুড়ে ফেলার কথা বলে যে বক্তব্য দিয়েছেন, তা রাষ্ট্রবিরোধী। আজ শনিবার রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে বিরোধীদলীয় নেতার ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, ‘সংবিধান মানে হচ্ছে স্বাধীনতা। খালেদা জিয়া যদি সংবিধান ছুড়ে ফেলে দেন; তাহলে তিনি জাতীয় সংগীত, জাতীয় পতাকা সব ছুড়ে ফেলবেন কি না’—এ প্রশ্ন তোলেন সুরঞ্জিত।আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত বলেন, সংবিধান ছুড়ে ফেলে দিলে বাংলাদেশ থাকে না। পাকিস্তান ফিরে আসে। তাঁর এ ধরনের বক্তব্য রাষ্ট্রবিরোধী।প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া পঞ্চদশ সংশোধনী-সংবলিত সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেন।