খালেদা দুষ্টু কথা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা বন্ধ হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জিএসপি-সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না।আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নবগঠিত নারায়ণপুর পৌরসভার কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।‘ওয়াশিংটন টাইমস’-এ বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লেখা নিবন্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে তিনি (খালেদা) দুষ্টু কথা বলেছেন। কোনো নেত্রী যদি দেশের উন্নয়ন বা মঙ্গল চান, তাহলে এ ধরনের কথা বলতে পারেন না। নিন্দাসূচক কথা বলে তিনি দেশের অমঙ্গল করেছেন।’কিশোরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, নৌকা প্রতীকে ভোট হলেই আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। কিশোরগঞ্জের উপনির্বাচনই তার প্রমাণ। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে হস্তক্ষেপ করিনি, তাই চার সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। কাজেই চার সিটি নির্বাচনে আমাদের যে পরাজয়ের কথা বলা হয়েছে, তাতে আমরা পরাজিত হইনি।’নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সাংসদ এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন প্রমুখ।এর আগে মন্ত্রী নারায়ণপুর ডিগ্রি কলেজের আইসিটি ল্যাব ও বৃক্ষরোপণ কর্মসূচি, বিদ্যুত্ সরবরাহ লাইনের উদ্বোধন এবং কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।