বিএনপির বাজেট ভাবনার সমালোচনায় প্রধানমন্ত্রী
খালেদা সংসদে না এসে পাঁচতারা হোটেলে গেলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংসদে উপস্থিত থেকে বাজেটের ওপর বক্তব্য দিতে পারতেন। কিন্তু তিনি এখানে না এসে পাঁচতারা হোটেলে গেলেন। ওখানে বাজেট ভাবনা দিলেন। তাঁর বাজেট ভাবনায় যতটা না ভাবনা ছিল, তার চেয়ে বেশি ছিল ক্ষমতা হারানোর বেদনা।আজ বুধবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।মুঠোফোনের বিলের ওপর দুই শতাংশ হারে যে উেস কর কেটে রাখার প্রস্তাব অর্থমন্ত্রী করেছিলেন, তা প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৭ জুন বাজেট প্রস্তাবে মুঠোফোনের পোস্ট-পেইড গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে উেস আয়কর কর্তনের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বর্তমানে মুঠোফোন গ্রাহকেরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর পরিশোধ করে থাকেন।বর্তমানে বাংলাদেশে প্রায় নয় কোটির বেশি মুঠোফোন গ্রাহক রয়েছে বলে ধারণা করা হয়।২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেটে সব শ্রেণী-পেশার মানুষের সুযোগ সুবিধা রয়েছে। এ বাজেট দেশকে আরও একধাপ এগিয়ে নেবে।বর্তমান সরকারের সময়ে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে ভেবেছিল, যারা আগে ভোগ করেছে তারাই পাবে। আমরা তেলা মাথায় তেল দেই না। আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, কিঞ্চিত্ হলেও সবাই পাবে। আমরা আসার পর ২৫ লাখ গ্রাহককে বিদ্যুত্ দিয়েছি। পূর্বে ৪৩ শতাংশ মানুষ বিদ্যুত্ সুবিধা পেত। এখন ৫৩ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। তিন বছরে ১০ শতাংশ মানুষ বিদ্যুতের সেবা পাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক আছে যাদের আওয়ামী লীগের কোনো কিছুই ভালো লাগে না। কুইক রেন্টাল ছাড়া কোনো উপায় ছিল না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে কম দামে বাংলাদেশে বিদ্যুত্ দেওয়া হয়। বিশ্বের কোনো দেশেই এত কম দামে দেওয়া হয় না।