খালেদাকে পাকিস্তানে হিজরত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘বাংলাদেশ সরকার, গণতন্ত্রব্যবস্থা যদি পছন্দ না হয়, মেহেরবাণী করে আপনি পাকিস্তানে হিজরত করে যেতে পারেন। সে জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সবরকম ব্যবস্থা করে দিব।’আজ রোববার দুপুরে মেহেরপুরে মুজিবনগর থানা উদ্বোধন অনুষ্ঠানে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী করে আরও বলেন, ‘নিজামী, সাঈদী-ফাইদী, গোলাম আযমকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে বাংলাদেশে ঘুরে বেড়াতে পারবেন না। তাদের যদি সহযোগিতা করেন তাহলে ওদের যে পৃষ্ঠপোশক তাদের কাছে যান। বাংলাদেশের ক্ষতি করবেন এজন্য আমরা তৈরি নয়।’সুধী সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহ উদ্দীন, মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। সুধী সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সূধীজন জেলার আইন শৃঙ্খলার সমস্যাগুলো তুলে ধরেন।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জনগণের উদ্দেশ্যে বলেন, বর্তমানে আলোর সঙ্গে অন্ধকারের লড়াই চলছে সে ব্যাপারে সর্তক থাকবেন। প্রয়োজনের সময় সচেতন ভাবে অংশগ্রহণ কবার আহ্বান জানান তিনি। সুধী সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভেতরে পর্যটন মোটেলে জেলার আইনশৃঙ্খলা সভায় অংশ নেন।