খালেদাকে প্রধানমন্ত্রীর ইফতারে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৬ আগস্ট গণভবনে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন।ওই দিন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রী ইফতারের আয়োজন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছে।আজ বুধবার রাত নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।