খালেদাকে মানসিক চিকিৎসা নিতে বললেন টুকু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।গতকাল শনিবার রাতে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে তিন দিনব্যাপী স্বাধীনতা উত্সবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।হাসপাতালের পরিচালককে নোটিশ জারির নির্দেশ দিয়েছেন তিনি।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্র চার বছরের মধ্যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে সফল হয়েছে। সেই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পিটিয়ে হত্যা করার যে নির্দেশ বেগম খালেদা জিয়া দিয়েছেন, এর ব্যবস্থা নিতে হবে। তাঁকে এই মেন্টালে আবদ্ধ রেখে চিকিৎসা করতে হবে। হিংসাপরায়ণ হয়ে প্রলাপ বকছেন তিনি। স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে, এই বীর বাঙালি জাতির বিরুদ্ধে এবং গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ও প্রলাপ বকছেন। ’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা মানসিক হাসপাতালের পরিচালক মোহাম্মদ আলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনি ব্যবস্থা নিন। পাবনা মেন্টাল থেকে নোটিশ জারি করুন যে, আপনি (খালেদা জিয়া) আসুন, সুচিকিৎসা পাবনাবাসী আপনার করবে।’পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আইনজীবী গোলাম হাসনায়েন, আমজাদ হোসেন, শিক্ষাবিদ নূরুন্নবী, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহীমসহ স্থানীয় সুধীজন।অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা ১৫টি পরিবারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।