খালেদাকে মিষ্টি পাঠালেন হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কাছে মিষ্টি পাঠিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ সংসদ ভবনে আজ রাতে এই মিষ্টি গ্রহণ করেন। এ সময় খালেদা জিয়া দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদ অধিবেশনে ফিরে যাওয়ার ব্যাপারে এক বৈঠক করছিলেন। খবর ইউএনবি।