খালেদাকে হাইকোর্টের রায় মেনে সেনানিবাসের বাড়ি ছাড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হাইকোর্টের রায় মেনে নিয়ে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যখন সেনাবাহিনীর অফিসাররা আবাসন সমস্যায় আছেন, তখন ওই জমির ওপর ২০০-২৫০ জন অফিসারের জন্য বাসস্থান তৈরি করা সম্ভব।আজ বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী এর আগে তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ইউএনবি।