খালেদার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ১৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে।আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই তারিখ নির্ধারণ করেন।১৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগপত্রে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। খালেদা জিয়া ছাড়া ওই মামলায় অন্য তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিওটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ উত্স থেকে অর্থ সংগ্রহ, কাকরাইলে জনৈক সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনায় অনিয়ম এবং ট্রাস্টের নামে জমির নামজারি না করার অভিযোগ আনা হয়। ১৭ জানুয়ারি এই মামলায় খালেদা জিয়া, তাঁর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র দেয় দুদক।