খালেদার ইফতার, যোগ দেননি হাসিনা
রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এ ইফতারের আয়োজন করে।ইফতার মাহফিলে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যোগ দেননি। তাঁর কোনো প্রতিনিধিও খালেদার ইফতার মাহফিলে উপস্থিত হননি।তবে বিএনপির ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে রাজনীতিবিদেরা দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামি ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারাও এতে যোগ দেন।ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।