খালেদার কার্যালয়ের বাইরে যুবদলের বঞ্চিত নেতাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বাইরে আজ সোমবার বিক্ষোভ করেছে যুবদলের পদ বঞ্চিত নেতারা। বিক্ষোভকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারী।গুলশান কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এ সময় খালেদা জিয়া তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছিলেন। যুবদলের কয়েক’শ নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে শ্লোগান দেন। রাত আটটার পর মির্জা আব্বাস সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন। ২৭ জুনের হরতালের আগের রাতে রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আজ তিনি খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে দেখা করতে পারেন এমন খবর পেয়ে তাঁর অনুসারিরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।