খালেদার কার্যালয়ের সামনে বিস্ফোরণ: প্রদীপ পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে গতকাল রাতে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া প্রদীপ সাহাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গুলশান থানা পুলিশ আজ তাঁকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল রাতে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রদীপ সাহাকে আটক করে গুলশান থানা পুলিশ। এ ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তা দলের উপসমন্বয়কারী মেজর (অব.) আবদুল হানিফ বাদী হয়ে গতকাল গভীর রাতে গুলশান থানায় মামলা করেন। পরে এ মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়।